প্রকাশিত: ০৬/০৩/২০২২ ১২:৫৩ পিএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে লিটন বিশ্বাস (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (০৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। লিটন বিশ্বাস দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মাঠপাড়ার আকবর আলী বিশ্বাসের ছেলে।

জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা লিটন বিশ্বাসকে গুলি করে হত্যা করে। ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে ফিরছিলেন তিনি। তার মরদেহ ভারতের হোগলবাড়িয়া থানায় রাখা হয়েছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান বলেন, লিটন বিশ্বাস ভারত থেকে মালামাল নিয়ে বিলগাথুয়া সীমান্ত দিয়ে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৭টার দিকে বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। হত্যার পর মরদেহ তারা নিয়ে যায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান বলেন, ভারতের হোগলবাড়িয়া থানা থেকে ফোন করেছিল। একজনের মরদেহ সেখানে আছে বলে নিশ্চিত করেছে। তারা হোয়াটসঅ্যাপে তার ছবিও পাঠিয়েছে। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিব) বক্তব্য জানা যায়নি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer