উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫/১২/২০২৫ ৮:৫৫ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ৩১ দফা ঘোষণার মাধ্যমে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি- বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আনতে স্বাস্থ্যকার্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবার জন্য স্বাস্থ্যসেবাই আমাদের নীতি, এই দেশে কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।

নিজের সংসদীয় আসন কক্সবাজার-১ এ প্রচারণার তৃতীয় দিনে পেকুয়া উপজেলার মগনামায় আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথম দফায় ৫০ লাখ থেকে ১ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে সব পরিবারকে এই সুবিধার আওতায় এনে দারিদ্র্য দূর করা হবে। বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। এদেশের গণমানুষের দল বিএনপি- সবার প্রতীক ধানের শীষ। আপনারা ঘরে ঘরে ধানের শীষের জন্য ভোট চাইবেন। আমৃত্যু আপনাদের পাশে আছি।

এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বলেন, তিনি আমাদের নেত্রী, আপনাদের নেত্রী। আপনারা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

গত ২ ডিসেম্বর নিজের নির্বাচনী এলাকা চকরিয়ায় গণসংযোগের মধ্য দিয়ে বিএনপির এই শীর্ষ নেতা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। গতকাল থেকে তিনি জন্মস্থান পেকুয়া উপজেলার ইউনিয়নগুলোতে প্রচার চালাচ্ছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী, সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদসহ দলের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রেস সচিব ছফওয়ানুল করিম জানান, ৭ ডিসেম্বর নির্বাচনী এলাকায় পাঁচ দিনের প্রচারণা শেষে ঢাকা ফিরবেন সালাহউদ্দিন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...