প্রকাশিত: ১৪/০১/২০১৮ ১২:১৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৬ এএম

ডেস্ক রিপোর্ট ::
বিএনপির কর্মীসভায় অংশ নিতে ঢাকা থেকে নীলফামারী যান দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংগীতশিল্পী বেবি নাজনীন। পথে সৈয়দপুর জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

শনিবার দুপুরে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান বলে জানান বেবি নাজনীন। এ জন্য দল যাকেই মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করবেন বলে জানান তিনি।

বেবি নাজনীন বলেন, অতীতের ভুল-ভ্রান্তি সংশোধন করে এবং সব ধরনের দলীয় কোন্দল মিটিয়ে আমাদের প্রমাণ করতে সৈয়দপুর বিএনপির ঘাঁটি।

তিনি বলেন, ২০১৮ হচ্ছে নির্বাচনের বছর। এবারের নির্বাচন হবে চ্যালেঞ্জের নির্বাচন। একদিকে জনগণ অন্যদিকে ক্ষমতাসীনরা। তাই জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে। আমাদের বিজয় অবশ্যই হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বেবি নাজনীন বলেন, বড় দলে ছোটখাট সমস্যা থাকতেই পারে। আর এসব সমস্যা সমাধান করে সৈয়দপুর বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তিনি কাজ করে যাবেন।

আগামীতে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নেয়ার জন্য দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান জনপ্রিয় এই কন্ঠশিল্পী।

মতবিনিময়কালে এসময় আরও উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ওবায়দুর রহমান, একেএম এহসানুল হক, প্রভাষক শওকত হায়াৎ শাহ, শামসুল আলমসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ অন্যান্য নেতাকর্মীরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer