উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০১/২০২৩ ৩:১২ পিএম

উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এক তরফা মিথ্যাচার ও বিষোদগার করে আসছে। আওয়ামী লীগ চুপচাপ বসে থাকবে না। এর জবাব দিতে হবে। এ সময় ডাক দিলে নেতাকর্মীদের চলে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ৫৪ দলের ৫১ দফা, জগাখিচুড়ির ঐক্যজোট। জগাখিচুড়ি কর্মসূচি এদেশে কখনো সফল হবে না।

আওয়ামী লীগ পাল্টাপাল্টি কর্মসূচি করছে না দাবি করে সেতুমন্ত্রী বলেন, বিএনপি করছে পদযাত্রা, আমরা করছি শীতবস্ত্র বিতরণ।

বিএনপির গণজোয়ারে এখন ভাটার টান মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তাই এটা পদযাত্রা নয়, পেছন যাত্রা। পদযাত্রা নয়, মরণযাত্রা। বিএনপির মরণযাত্রা শুরু হয়ে গেছে। তারা পরাজিত হবে। আন্দোলনে হবে, আগামী নির্বাচনেও তাদের মরণ হবে—রাজনৈতিক মরণ।

আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলার দিবাস্বপ্ন দেখে লাভ নেই মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ পালানোর দল নয়, আওয়ামী পালাবে না। আমরা রাজপথে আছি এবং থাকবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্থানীয় সংসদ সদস্য হাবিব হাসানসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বক্তরা বলেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত। এই অশুভ শক্তি নির্বাচন চায় না, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। এদের প্রতিহত করতে হবে।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...