প্রকাশিত: ২৯/১০/২০১৭ ৯:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৪২ এএম

উখিয়া নিউজ ডটকম::
খালেদার জিয়ার আগমনকে কেন্দ্র করে পুরো কক্সবাজার শহর বিএনপির নেতাকর্মীদের দখলে। শহরের সড়কে-সড়কে খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে ব্যানার, পোস্টার আর বিলবোর্ড।

গত দুদিনে ঢাকা থেকে কক্সবাজার এসেছেন বিএনপির কয়েকশ’ নেতাকর্মী। তারা শহরের হোটেলগুলোয় অবস্থান করছেন। রবিবার সন্ধ্যার আগে থেকেই শহরের গলিগুলোতে মিছিল হচ্ছে ধারাবাহিকভাবে।

ঢাকা থেকে খালেদা জিয়ার বহরে এসেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মোশারফ হোসেন খোকন। তিনি বলেন, ‘আমরা কয়েকটি গাড়ি নিয়ে ম্যাডামের বহরের সঙ্গে এসেছি। দেশনেত্রীর এই সফর মানবিক কারণে। রোহিঙ্গাদের সহায়তা দেওয়ার জন্য দেশনেত্রী এসেছেন।’

এদিকে, রবিবার সকালেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আমরা আর হামলার আশঙ্কা করি না, আশা করি না। আর সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে বলেছেন একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সব সুবিধা পাবেন।

সফরে খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদুসহ আরও অনেক নেতা রয়েছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...