প্রকাশিত: ১৬/০১/২০১৮ ৫:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০০ এএম

টেকনাফ প্রতিনিধি::
মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদে আল আকসা (বায়তুল মুকাদ্দাস), ফিলিস্তিন এর পেশ ইমাম শেখ আলী ওসমান ইয়াকুব আল আব্বাসী টেকনাফে আসছেন। তিনি ২৬,২৭ জানুয়ারী টেকনাফ উপজেলার সাবরাং দারুল উলূম ( বড় মাদরাসা) মাদরাসা ও এতিমখানার ’ ২দিন ব্যাপী বার্ষিক বার্ষিক সভায় যোগদান করবেন বলে সুত্রে জানা যায়। তবে তিনি ২দিনের মধ্যে কোন দিন উপস্থিত থাকবেন জানা যায়নি।
এছাড়া জামেয়া আহলিয়া দারুল উলূম মুঈনূল ইসলাম হাটহাজারী’র মুহতামিম ও শায়খুল হাদিস, আমীরে ইসলাম, উস্তাজুল আসাতেজা
আল্লামা শাহ আহমদ শফি সাহেব,আল্লামা জুনাইদ আল হাবিব, মুফতী আজিজুল হক আল মাদানী, আল ফালাহ সেন্টার ইউকে’রচেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ খান , লন্ডনের শেখ ছালেহ আহমদ হামিদী,ঢাকার মাওলানা ইসমাইল খাঁন সিরাজী. মাওঃ মুজিবুর রহমান যুক্তিবাদী, চট্রগ্রামের মাওঃ মাহমুদুল হাছান ফতেহপূরীসহ দেশের বিখ্যাত ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন।
মাদরাসার মুহতামিম মাওঃ মূফতী নূর আহমদ জানান প্রতিবছরের ন্যায় এবছর ও মাদরাসার ২দিন ব্যাপী বার্ষিক সভার আয়োজন করা হয়েছে। এতে বায়তুল মুকাদ্দাসের খতিব সহ দেশের বিখ্যাত ওলামা-মশায়েখগণকে গুরুত্বের সাথে দাওয়াত করা হয়েছে। তিনি সর্বস্থরের জনতাকে ঐদিন সভায় উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের নসিহত শুনার উদাত্ত আহবান জানান।

পাঠকের মতামত

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer