প্রকাশিত: ০৩/০৬/২০২২ ৮:১৫ পিএম

রিয়াজুল হাসান খোকন (বাহারছড়া)

আজ ৩ জুন টেকনাফ ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শামলাপুর ঐতিহ্যবাহী খেলার মাঠের দর্শক গ্যালারিতে গড়া উঠা বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছেন। খেলার মাঠকে দখল মুক্ত করাতে সর্ব মহলের কাছে প্রসংশায় ভাসছেন চেয়ারম্যান খোকন। জানা যায় ঐতিহ্যবাহী শামলাপুর ফুটবল ও ক্রিকেট খেলার মাঠটি সরকারি খাস জায়গায় অবস্থিত।

যুগযুগ ধরে এই খেলার মাঠে বিভিন্ন প্রজন্ম বিনোদন স্বরুপ খেলাদোলা করে আসছে। বছরে বেশ কয়েকবার বড়বড় টুর্নামেন্টের আয়োজন হয়। কিন্ত কালের পরিক্রমায় উক্ত মাঠটি শামলাপুর বাজারের নিকটে হওয়ায় এক শ্রেণীর মানুষের দখল দারিত্বের খারাপ নজর পড়ে। বিভিন্ন সময় দখল হতে থাকে মাঠের দর্শক গ্যালারির জায়গা। নামে বেনামে বিভিন্ন ভূঁইফোড় সংঘটনের অফিস হতে থাকে মাঠের জায়গা দখল করে। এই অবৈধ স্থাপনা উচ্ছেদে বিভিন্ন সময় এলাকার ক্রীড়াপ্রেমি মানুষ ও সর্বস্থরের জনগণের দাবি থাকলেও অতীতে তা আলোর মুখ দেখেনি। অনেকে বিভিন্নজনের কাছে নির্যাতিত হয়েছে এই মাঠের দখল দারিত্বের বিরুদ্ধে কথা বলে। সর্বশেষ বাহারছড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন এই মাঠ দখলের বিরুদ্ধে পদক্ষেপ নিবে বলে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে। তার ধারাবাহিকতায় টেকনাফ উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে চেয়ারম্যান খোকন খেলার মাঠের এই অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করে। এসময় শামলাপুর ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন আমি যতদিন দায়িত্বে আছি ততদিন অন্যায়ের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করার চেষ্টা করব। কোনো দখলদার কোনো ভূমিদস্যু শামলাপুর মাঠকে দখল করতে পারবেনা।

অন্যদিকে এ বিষয়ে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ইফারনুল হক চৌধুরী বলেন শামলাপুর মাঠের দর্শক গ্যালারিতে গড়া উঠা অবৈধ বিভিন্ন স্থাপনা ভবিষ্যতেও উচ্ছেদ করা হবে। আজকে যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তার জন্য ইউএনও স্যার ও আমার পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি।

পাঠকের মতামত

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...

অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই হিমছড়িতে ইকো রিসোর্টের নামে হোটেল নির্মাণ

পর্যটকের ঢল আছে, কিন্তু নিরাপদ পর্যটন নিশ্চিতের ব্যবস্থা নেই– দেশের প্রধান পর্যটনকেন্দ্র কক্সবাজারের চিত্র অনেকটা ...

ইনানীতে বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শনে সেনাপ্রধান

কক্সবাজারের ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ...