প্রকাশিত: ০৯/০৬/২০২১ ২:১৭ পিএম

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।

দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।
দূতাবাস আরও জানায়, বাহরাইনে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তাদের মধ্যে, মে মাসে মৃত্যু হয় ৩২ জন বাংলাদেশির।

দূতাবাস এমন পরিস্থিতি বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণের জন্য রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন। যারা এখনো বিভিন্ন কারণে টিকা নেয়নি তারা এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা না নেওয়ার কারণ বা টিকা নিতে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূতাবাসকে অবহিত করতে পারবেন। দূতাবাস তাদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।
আরও পড়ুন: কাতারে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি, স্বস্তিতে প্রবাসীরা
এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা কোনো লক্ষণ (জ্বর/কাশি/শ্বাসকষ্ট/গলাব্যথা) দেখা দিলে দ্রুত বাহরাইন সরকারের নির্ধারিত ৪৪৪ নম্বরে কল করে মেডিকেল টিমকে জানাতে বলেছে দূতাবাস। অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র (হেলথ সেন্টার) বা প্রাইভেট/সরকারি হাসপাতালের শরণাপন্ন হয়ে বলা হয়েছে।
প্রবাসীদের কেউ যদি ৪৪৪/৯৯৯ নম্বরে কল করে কাঙ্ক্ষিত সেবা না পায়, সেক্ষেত্রে দূতাবাসের নম্বর ১৭২৩৩৯২৫ (অফিস সময়ে) অথবা ৩৩৩৭৫১৫৫ নম্বরে কল করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer