প্রকাশিত: ১৯/১১/২০২১ ৮:১৯ এএম

রাজধানীর আদাবরে এলাকার খালার বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিনবোন নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে বের হয় তারা তিন বোন। নিখোঁজরা হলেন- বড় বোন একাদশ শ্রেণির শিক্ষার্থী রোকেয়া (১৮), মেজো বোন জয়নব আরা (১৭) ও ছোট বোন খাদিজা আরা (১৬)।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে নিখোঁজ তিন বোনের খালা সাজেদা নওরীন আদাবর থানায় এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসময় তিনি বলেন, তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত থাকায় কোনো চক্রের প্ররোচনায় বাসা থেকে বের হতে পারে।

তার খালা আরও বলেন, তিন বছর আগে আমার বড় বোন মারা গেছেন। আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে। আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে থাকতো নিখোঁজ তিনবোন। ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সে কারণে আদাবরে আমার কাছে নিয়ে আসি। একটি পরীক্ষা হয়েছে। দুটি পরীক্ষা বাকি অছে। এর মধ্যেই তারা হঠাৎ বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়।

টিকটকে আসক্ত ছিল আমার তিন ভাগ্নি। কারো প্ররোচনায় তারা বাসা থেকে বের হতে পারে বলেও ধারণা করছেন সাজেদা নওরীন। তারা যাবার সময় তাদের বই-খাতা, পরীক্ষার এডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্মসহ সবকিছু নিয়ে গেছে।

আদাবর থানা উপ-পরিদর্শক আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি। তারা নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে। আমরা তাদের অবস্থান শনাক্তের বিষয়ে কাজ করছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...
Single Page Footer