প্রকাশিত: ২১/১২/২০১৭ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:১৬ এএম

ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে প্রায় দুই বছর বয়সী এক ছেলে শিশুকে ফেলে রেখে চলে গেছেন মধ্যবয়সী এক নারী। শিশুটি কথা বলতে পারছে না। ২০ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে কোটচাঁদপুর বাস কাউন্টারের বেঞ্চে শিশুটিকে বসিয়ে রেখে ব্যাগ আনার কথা বলে ওই নারীর চলে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, সন্ধ্যা ছয়টার দিকে মধ্যবয়সী এক নারী শিশুটিকে কোলে নিয়ে কোটচাঁদপুর বাস কাউন্টারের সামনে আসেন। সেখানে বেঞ্চে শিশুটিকে বসিয়ে রেখে সেখানে থাকা অপেক্ষমাণ অন্য যাত্রীদের ‘বাচ্চাটা দেখবেন, আমি ব্যাগ নিয়ে আসি’ বলে ওই নারী চলে যান। কিন্তু আর ফিরে আসেননি।

মিজানুর আরও জানান, বেশ কিছুক্ষণ পর শিশুটি কান্নাকাটি করতে থাকে। ঘটনাস্থলে উপস্থিত যাত্রীরাও শিশুটিকে ফেলে যেতে পারছিলেন না। এ সময় কালীগঞ্জ শহরের আড়পাড়া (নদীপাড়া) এলাকার শ্রমিকনেতা রবিউল ইসলাম শিশুটিকে কোলে তুলে নেন। বর্তমানে শিশুটি রবিউল ইসলামের হেফাজতেই রয়েছে।

রবিউল ইসলাম বলেন, শিশুটির অভিভাবকের সন্ধান পেলে তাদের কাছে তাকে তুলে দেওয়া হবে।

বিষয়টি কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নজরে আনা হলে তিনি বলেন, শিশুটিকে আপাতত কারও হেফাজতে রেখে দিলে ভালো হয়। পাশাপাশি সবাই মিলে অভিভাবকদের খোঁজ করে শিশুটিকে হস্তান্তরের ব্যবস্থা করতে হবে।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer