প্রকাশিত: ০৬/০১/২০১৮ ১১:৪১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:২৫ এএম

ঢাকা: রাজধানীর বিজয় সরণির মোড়ে বাসের চাপায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বিজিবি সদস্যের নাম রুপন ডিও (৪৫)। পরিচয়পত্র নম্বর-৫৮৩৬৪। তিনি বিজিবি সদর দপ্তরে মোটর মেকানিক শাখায় কাজ করতেন। দুর্ঘটনার পর বিজিবি সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. শাজাহান হাওলাদার। তিনি বলেন, লাশের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়া গেছে যে তিনি বিজিবি সদস্য। তাঁর নিহত হওয়ার বিষয়টি ইতিমধ্যে বিজিবি সদর দপ্তরে জানানো হয়েছে।
শাজাহান জানান, মিরপুর থেকে ফার্মগেটগামী বিহঙ্গ পরিবহনের একটি বাস বিজয় সরণিতে (উড়োজাহাজ ক্রসিং) মোটরসাইকেল আরোহী রুপন ডিওকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক।

পাঠকের মতামত

 

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...