প্রকাশিত: ১১/১২/২০১৬ ১০:০০ পিএম

এম.বশিরুল আলম,লামাঃ
আলীকদম উপজেলার ঠান্ডামিয়া মেস্তরীপাড়ার বাসিন্দা মো: জামাল-এর ৭ম শ্রেণিতে পড়–য়া শিশু মেয়ে শাবনুরকে চকরিয়া উপজেলার হারবাং বুড়ির দোকান এলাকার বাসিন্দা মো: আশিক-এর সাথে বিবাহ ঠিক করেন উভয়ের পরিবার। এ অবস্থায় ২৫ নভেম্বর বিবাহের প্রাথমিক আয়োজন শুরু হয়। বাল্য বিবাহের বিরুদ্ধে সংগ্রাম করে সে নিজের বিবাহ বন্ধ করে দেয়। এই বেআইনি কাজটি রোধে ৭ম শ্রেণির ছাত্রী শিশু শাবনুর প্রতিাবাদী ভুমিকা রেখে সমাজের অন্য দশজনকে শিখিয়েছে, কিভাবে প্রতিবাদ করতে হয়। জানাগেছে, ৯ ডিসেম্বর/১৬ শুক্রুবার শাবনুরকে তার পিত্রালয়ে আবারো দেখতে আসে ছেলে পক্ষ। শাবনুরের বাড়িতে নাস্তাপানি নিয়ে আসা ছেলের পক্ষ যে কোন মূল্যে শাবনুরকে বউ করে নিবেন এমন নিষ্ঠুর প্রতিজ্ঞায় অটল রয়েছে। এক্ষেত্রে পরিবারের সম্মতি থাকায় শিশু শাবনুর বাল্য বিবাহের থেকে এখনো নিরাপদ নয় বলে প্রতিবেশি সূত্রে জানাগেছে। এ অবস্থায় আলীকদম উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও এতদসংক্রান্ত সামাজিক কাজে নিয়োজিত এনজিও সংস্থা গ্রিন হীলসহ সমাজ সচেতনরা তার পাশে দাড়ানোর দাবী জানান শিশু শাবনুর।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...