প্রকাশিত: ১৪/০৮/২০১৭ ৪:১৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১১ পিএম

হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:::
টিনের বালতিতে ভরে অভিনব পন্থায় ইয়াবা পাচারকালে টেকনাফ সদর বিওপির বিজিবি ১৪ আগস্ট সকালে বাস স্টেশন হতে ২৯ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা মুল্যের ৯ হাজার ৯৯৫ পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে কেউ বালতির মালিকানা দাবি না করায় কাউকেও আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আরিফুল ইসলাম জানান “নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফ বাস স্টেশন হতে টিনের বালতির সাথে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় ইয়াবা বহন পূর্বক চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ১৪ আগস্ট সকাল ৭ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ বাস স্টেশন এলাকায় তল্লাশী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন আনুমানিক ৭.৪৫ ঘটিকায় বাস স্টেশনে অপেক্ষারত কয়েকজন যাত্রীকে জিজ্ঞাসাবাদের সময় টহল দল পরিত্যক্ত অবস্থায় টিনের দুইটি বালতি দেখতে পায়। এমতাবস্থায় টহলদল উল্লেখিত বালতিদ্বয়ের মালিককে খোঁজাখুজি করলে কোন যাত্রী উক্ত বালতিদ্বয়ের মালিক হিসেবে স্বীকার না করায় বালতি দুইটি পুংখানুপুংখভাবে তল্লাশী করে বালতির তলদেশে অভিনব কৌশলে ফিটিং অবস্থায় ২৯ লক্ষ ৯৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৯ হাজার ৯৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে”।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer