প্রকাশিত: ১৮/০৮/২০১৭ ৭:৪৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৫৭ পিএম

স্পেনের বার্সেলোনা শহরে জনতার ওপর সন্ত্রাসীদের গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার শহরের প্লাসা কাটালোনিয়ার বিখ্যাত লাস লামব্লাস এলাকায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য সান, আলজাজিরা ও বিবিসি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ঘটনাস্থলের পাশেই একটি টার্কিশ রেস্তোরাঁয় দুই অস্ত্রধারী অবস্থান নিয়ে অনেককে জিম্মি করে রাখে এবং পুলিশের সাথে তাদের বন্দুকযুদ্ধ সংগঠিত হয়। যদিও পুলিশ এ ধরণের ঘটনাকে নাকোচ করে দিয়েছে।

সন্ত্রাসী এ হামলার পর বার্সেলোনার পুলিশ সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছে। পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কাতালান পুলিশ বলছে, চালক জনতার ভিড়ে গাড়ি তুলে দেওয়ার পরই দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পর্যটন এলাকা হিসেবে পরিচিত কাটালোনিয়ায় আচমকাই একটি ভ্যান জনতার ওপর আছড়ে পড়ে। সেই সময় সবাই প্রাণ বাঁচাতে আশপাশের দোকান ও রেস্তোরাঁয় আশ্রয় নেয়।

ঘটনার ভয়াবহতা জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, বহু লোক হতাহত হয়েছেন। ঘটনার পরেই আহত অনেককে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

নাফিস হামিদ নামের এক প্রত্যক্ষদর্শী আলজাজিরাকে বলেন, ‘ঘটনাস্থল এলাকার আকাশে অনেক হেলিকপ্টার চক্কর দিচ্ছে। আর্ম পুলিশ পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে। আর লাস রামব্লাস কর্ডন করে রাখা হয়েছে।’

এদিকে পুরো শহরে জরুরী অবস্থা জারী করা হয়েছে, পুলিশ নগরবাসীকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছে। ইতিমধ্যে শহরের পরিবহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, বন্ধ রাখা হয়েছে ট্রেন ও মেট্রো স্টেশান।

উল্লেখ্য, ২০০৪ সালে স্পেনে সবচেয়ে বড় জঙ্গি হামলায় ১৯১ জন নিহত হয়েছিলেন। মার্চ মাসে মাদ্রিদে এক ট্রেনে বোমা হামলায় সে ঘটনায় আহত হয়েছিলেন আরো ১৮০০ জন।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...