প্রকাশিত: ০১/১২/২০১৭ ৩:৫১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:১৪ এএম

উখিয়া নিউজ ডটকম::

উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে বাংলাদেশী একটি তামাক জাত কোম্পানী বার্মিজ ভাষায় পোষ্টার ছাপিয়ে তা সর্বত্র সাটিয়েছে। বাংলাদেশে ধুমপান ও তামাক জাতক পণ্যের প্রচারনার কোন ধরনের প্রকাশ্যে বিড়ি, সিগারেট ও তামাক জাত পণ্যের বিল বোর্ড, পোষ্টার ও হ্যান্ড বিল প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা রয়েছে। আইন ও বিধিমালা লঙ্গন করে আকিজ বিড়ি কোম্পানি তাদের বিড়ি ও তামাক জাতক পণ্যের পোষ্টার, লিফলেট ছেয়ে ফেলেছে রোহিঙ্গা শিবির গুলো।

উখিয়ার কুতুপালং, বালুখালী, থাইংখালী সহ অস্থায়ী রোহিঙ্গা আশ্রয় শিবির গুলোতে আকিজ কোম্পানি তাদের উৎপাদিত বিড়ি ও অন্যান্য তামাক জাত পণ্যের প্রচারনায় অভিনব কৌশল অবলম্বন করতে দেখা গেছে। এসব অস্থায়ী রোহিঙ্গা শিবির গুলোর সর্বত্র আকিজ বিড়ির প্রচারনার জন্য রঙ্গিন পোষ্টার লাগানো হয়েছে। মাঝারি ও বড় ধরনের পোষ্টারে ইংরেজী, বাংলা ও বার্মিজ ভাসায় লোক জনের দৃষ্টি আকর্ষনের জন্য এধরনের অসংখ্য পোষ্টার সাটানোর ব্যাপারে স্থানীয় সচেতন লোকজন ক্ষোভ প্রকাশ করেছেন।

কুতুপালং এলাকার সচেতন ব্যক্তি নুরুল হক খান, অনিয় বড়ুয়া,বালুখালী জাফর ইকবার বলেন,বৈধ ব্যবসা করতে কেউ কাউকে মানা করছে না। তাই বলে আইনকে তোয়াক্কা না করে যত্রতত্র প্রকাশ্য নিষিদ্ধ বিড়ি, সিগারেট ও তামাক জাত প্রন্যের পোষ্টারের ছেয়ে ফেলা অবশ্যই নিন্দনীয় ও বেআইনি। তাও আবার বাংলা ও ইংরেজী ভাষার পাশাপাশি বার্মিজ ভাষা। তাদের অভিযোগ এধরনের প্রকাশ্য বেআইনি কর্মকান্ড কি দেখার মত কেউ নেই। যদি থেকে থাকে তাহলে এগুলো কি ভাবে সর্বত্র প্রদর্শিত হচ্ছে। এসব বেআইনি তামাক জাতক পণ্যের প্রচার প্রচারনার লিফলেট ও পোষ্টার গুলো অবশ্যই দ্রুত অপসারন পূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, এধরনের বেআইনি ভাবে তামাক জাতক পণ্যের প্রচারনা মূলক পোষ্টার বা লিফলেট আমাদের নজরে আসেনি। তবে তদন্ত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...