উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪/১১/২০২২ ২:৪১ পিএম

বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম ও থানচি‌তে পর্যটকদের ভ্রমণের নিষেধাজ্ঞার সময় আরও চার দিন বেড়েছে। আগামী ৮ ন‌ভেম্বর পর্যন্ত এসব স্থানে ভ্রমণ করতে পারবেন না পর্যটকরা।

শুক্রবার (৪ ন‌ভেম্বর) দুপু‌রে জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জির সই করা এক গণবিজ্ঞপ্তিতে বিষয়‌টি জানানো হয়।

এতে বলা হয়েছে, রোয়াংছ‌ড়ি, রুমা, ও থান‌চি‌তে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য বান্দরবান সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হবে। এই লক্ষ্যে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, আলীকদম এবং থানচি‌ উপজেলায় স্থানীয় ও বিদেশি পর্যটকদের ভ্রমণে নি‌ষেধাজ্ঞার সময় আজ থেকে আগামী মঙ্গলবার (৮ ন‌ভেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে ১৭ অক্টোবর রা‌ত থে‌কে রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে এবং ২৩ অক্টোবর থে‌কে ৩০ অক্টোবর পর্যন্ত থান‌চি ও আলীকদ‌মে পর্যটক‌দের ভ্রম‌ণে নিষেধাজ্ঞা জারি করা হয়। প‌রে এই চার উপ‌জেলায় ৩১ অ‌ক্টোবর থে‌কে ৪ ন‌ভেম্বর পর্যন্ত পাঁচ দিন নি‌ষেধাজ্ঞার সময় বাড়া‌নো হয়েছিল।

পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে ৮ ন‌ভেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...