প্রকাশিত: ১৪/০২/২০২১ ৮:০৩ পিএম

চতুর্থ ধাপে বান্দরবান পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী নৌকা প্রতীক নিয়ে ৯ হাজার ৫৬১ ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পৌর এলাকার ৯টি ওয়ার্ড থেকে সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুসারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মোহাম্মদ জাবেদ রেজা ধানের শীষ প্রতীক নিয়ে পান ৪৫৩৩ ভোট।

অন্যদিকে নারিকেল গাছ প্রতীক নিয়ে মোহাম্মদ নাসির উদ্দিন ২১৪৭ ভোট পান, বিধান লামা মোবাইল ফোন প্রতীক নিয়ে ৯৮৫ ও মোহাম্মদ শাহজাহান লাঙ্গল প্রতীক নিয়ে পান ১৩২ ভোট।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট প্রদান করেন। শান্তিপূর্ণভাবে চলে ভোটগ্রহণ।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মেয়র পদে ৫ জন। পৌর নির্বাচনে এবার মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, বান্দরবান পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer