প্রকাশিত: ১৬/১২/২০১৭ ১০:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:৩২ এএম

বান্দরবান: বান্দরবানে ছাত্রলীগের বিরুদ্ধে চার জন পুলিশ কনস্টেবলকে পেটানোর অভিযোগ উঠেছে। আহতদের ভাষ্য, শুক্রবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কির পর তাদের ওপর হামলা চালানো হয়।
আহত পুলিশ সদস্যরা হলেন, হাসান আল মামুন (২০), নাজমুল হাবিব (২১), হাসান মো. শাহরিয়ার (২০) ও শাখাওয়াত হোসেন (২০)। ঘটনার সময় তারা সবাই দায়িত্বরত অবস্থায় ছিলেন। তাদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত শাখাওয়াত বলেন, শুক্রবার রাত ৮টার দিকে বান্দরবান রাজার মাঠ এলাকায় আমরা দায়িত্ব পালন করছিলাম। সেখানে তিন জন বেপরোয়া মোটর সাইকেল আরোহীকে আমরা ধীরে চালাতে বলি। এর ১৫-২০ মিনিট পরই ৩০-৩৫ জন লাঠি নিয়ে এসে আমাদের ওপর চড়াও হয়।
এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরিফুল হক ও সাইফুদ্দিন মুন্না নামের দুজন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার সুজিত কুমার রায়। হামলার ঘটনায় মামলা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে বান্দরবান ছাত্রলীগের সহ সভাপতি মো. ইসমাইল বলেন, আমরা শুনেছি হামলাকারীরা ছাত্রলীগের। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, তারা পুলিশ সদস্য এটা তারা জানতো না।
বান্দরবান জেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবি বলেন, পুলিশের ওপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...