প্রকাশিত: ০৫/০৯/২০১৭ ১:৫৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:০৩ পিএম

ডেস্ক রিপোর্ট ::
বান্দরবান সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস খাদে পড়ে সাত যুবক আহত হয়েছেন। বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

আহতরা হলেন- মোহাম্মদ আরমান, ফয়সাল বিন মাহাবুবু, মো. রোকন, সাইফুল, নূর আলম। অপর দু’জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, জেলা শহরের মেম্বারপাড়া থেকে চারটি গাড়ি নিয়ে স্থানীয় যুবকেরা বাংলাদেশ সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কোরবানির মাংসসহ বিভিন্ন ত্রাণ সামগ্রি নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে বান্দরবান-কেরানীহাট সড়কের রেইছা লম্বা রাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে আহত হন সাত যুবক। তাদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৪ আগস্ট মধ্যরাতের পর রোহিঙ্গা যোদ্ধারা অন্তত ২৫টি পুলিশ স্টেশন ও একটি সেনাক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এরপর রোহিঙ্গাদের বিরুদ্ধে হেলিকপ্টার গানশিপের ব্যাপক ব্যবহার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এতে মিয়ানমার সরকারের হিসাবে ৪ শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হয়েছেন। সংঘর্ষে আহত শত শত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু বাংলাদেশে এসেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন ইউএনএইচসিআর’র সর্বশেষ হিসাব অনুযায়ী, মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশে এক লাখ ২৩ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...