প্রকাশিত: ০১/০৬/২০১৬ ১০:৫২ পিএম
Road-Accidentবান্দরবান প্রতিনিধি::
বান্দরবানের লামায় চকরিয়া-লামা সড়কে মিরিঞ্জা নামক স্থানে ১লা জুন বুধবার রাত ৭টায় পাথরের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় শিশু সহ নিহত ২, আহত ৩। নিহতরা হল, কাজল মনি(৬) পিতা- কামাল হোসেন, মিরিঞ্জা পাড়া, ফাঁসিয়াখালী, লামা, বান্দরবান ও মোক্তার আহমদ(৬০) পিতা- করম আলী, ভিলেজার পাড়া, মানিকপুর, চকরিয়া। আহতরা হল মোঃ বেলাল(৩৫), সাত্তার (৫৫), মোঃ মালেক(৪২)। আহতরা সবাই মিরিঞ্জা পাড়ার বাসিন্দা।

সরজমিনে গিয়ে জানা যায়, লামা চকরিয়া গামী একটি পাথরবাহী ট্রাক(নরসিংদী-ড ০২-০০৩৬) মিরিঞ্জা পর্যটন নামক স্থানে ঢালু পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গতিরোধ করতে না পেরে ট্রাকটি রাস্তার পাশের কামাল হোসেনের দোকানের উপর দিয়ে গড়িয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এসময় দোকানের অবস্থানরত দোকান মালিক তার পরিবারের সদস্য ও ক্রেতারা দূর্ঘটনার কবলে পড়ে। নিউজ করার সময় পর্যন্ত ট্রাকের ড্রাইভার হেলপারকে খুঁজে পাওয়া যায়নি। আহতদের চিকিৎসার জন্য চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে নেয়া হয়েছে।লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ ও লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।২জন নিহত ও ৩জন আহতের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, নিহতদের লাশ স্থানীয় নের্তৃবৃন্দদের অনুরোধে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...