প্রকাশিত: ২৭/০২/২০১৯ ৮:০৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
পুলিশের ভয় দেখিয়ে বান্দরবানে এক নারী পর্যটককে হোটেলে আটকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ পর্যটন মোটেলের নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক করলেও অভিযুক্ত ধর্ষক চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেল পলাতক।

গতকাল সোমবার দিনগত মধ্যরাতে শহরের কাছে মেঘলা এলাকায় পর্যটন মোটেলে ঘটনাটি ঘটেছে। পুলিশ চাঁদের গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে এসেছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক হেলাল উদ্দিন তার বান্ধবীকে নিয়ে সোমবার রাতে একটি চাঁদের গাড়িতে করে শহরে ঘুরতে বের হয়। হেলাল উদ্দিন তার বান্ধবীকে চাঁদের গাড়িতে রেখে বান্দরবান বাজারে একটি হোটেল থেকে ভাত কিনতে গেলে সেখানে গাড়িচালক মোহাম্মদ রাসেল ওই তরুণীকে পুলিশের ভয় দেখিয়ে পর্যটন মোটেলে নিয়ে যায়। পরে মোটেলের নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনির সহায়তায় ২০৫ নম্বর কক্ষে ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করে।

ওসি বলেন, ঘটনার পর গাড়িচালক মো. রাসেল গাঢাকা দিয়েছে। ধর্ষণের শিকার তরুণী পরে বিষয়টি তার বন্ধুকে জানালে পুলিশের সহায়তায় পর্যটন মোটেল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। পুলিশ রাতে নৈশ প্রহরী মোহাম্মদ ওসমান গনিকে আটক ও গাড়িটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।

এদিকে ওই তরুণী বাদী হয়ে মঙ্গলবার চাঁদের গাড়ির চালক মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন বলেও জানান ওসি।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...