উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২২ ৬:৪৩ পিএম

বান্দরবানের রুমা ও রোয়াংছ‌ড়ি‌তে পর্যটক ভ্রম‌ণ নিরুৎসা‌হিত করার পর এবার জেলার আলীকদম ও থানচিতে পর্যটক ভ্রম‌ণে নি‌ষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে। রবিবার (২৩ অ‌ক্টোবর) বিকা‌লে জেলা প্রশাসক (রু‌টিন দা‌য়িত্ব) লুৎফুর রহমান স্বাক্ষ‌রিত জনস্বার্থে প্রকা‌শিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়‌টি জানানো হয়।

গণ‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, জেলার আলীকদম ও থানচিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপস্থিতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য সেনা সদস্যদের টহল কার্যক্রম পরিচালনা এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হ‌বে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে র‌বিবার (২৩ অক্টোবর) থে‌কে আগামী র‌বিবার (৩০ অক্টোবর) পর্যন্ত ওই দুই উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ করা হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত জেলা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী সুমন পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক‌দের নিরুৎসা‌হিত করার পর এখন আলীকদম ও থানচি উপজেলায় নতুন ক‌রে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হ‌য়ে‌ছে। তবে পরবর্তী কোনও নির্দেশনা পাওয়া না গেলে আলীকদম ও থানচি উপজেলাতে র‌বিবার (৩০অক্টোবর) পর্যন্তই ভ্রমণ নিষেধাজ্ঞা থাকবে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...