প্রকাশিত: ০১/০১/২০১৮ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:৪১ এএম

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে চলা জিয়া অর্ফানেজ ট্রস্ট দুর্নীতি মামলার বিচার কাজ বিলম্ব করতে ইচ্ছে করেই তিনি অসুস্ততার নাটক করছেন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমনি বলেছেন, তিনি (খালেদা) বিশাল গাড়ি বহর নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে কক্সবাজারের টেকনাফে যেতে পারেন। অথচ অসুস্থ্যতার জন্য আদালতে যেতে পারেন না।

রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন দীপুমনি।

খালেদা জিয়ার এমন আচরণ প্রতারণার সাথে সামিল আখ্যা দিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার প্রতারণতার মাধ্যমে আদালতের বিচার কার্যক্রমকে বিলম্বিত করছেন। এর মাধ্যমেই তিনি তাঁর সকল নৈতিকতা বিসর্জন দিয়েছেন। এরকম একজন মানুষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখা মানে জাতির সাথে প্রতারণা। তার প্রধানমন্ত্রী হওয়ারও কোন নৈতিক অধিকার নেই।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer