প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ৪:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ এএম

ঢাকা: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ২৩ দেশের যৌথ সামরিক মহড়া সমাপনীতে যোগ দিতে সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১৬ এপ্রিল দাম্মামে এই সমাপনী অনুষ্ঠিত হবে।

বাংলাদেশসহ ২৩টি দেশের অংশগ্রহণে গত ১৮ মার্চ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে এই যৌথ মহড়া শুরু হয়। গত বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি সৌদি বাদশাহের এই আমন্ত্রণপত্রটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন।

বাংলাদেশসহ ২৩ দেশের স্থল, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের অংশংগ্রহণে এই যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ান নামে পরিচিত। অংশগ্রহণকারী দেশের সংখ্যা, সেনা সংখ্যা ও ব্যবহৃত সমরাস্ত্রের বিবেচনায় এই মহড়াকে উপসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ সামরিক মহড়া হিসেবে বিবেচিত।

আগামী ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব যাবেন। ১৬ এপ্রিল দাম্মামে মহড়ার সমাপনীতে অংশগ্রহণ শেষে তিনি সরাসরি লন্ডনে যাবেন। আগামী ১৯-২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। ওই সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে তার আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক বৈঠক হতে পারে।

আগামী ২২ এপ্রিল প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশে ফিরবেন। এরপর ২৬ এপ্রিল তিনি ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ যোগ দিতে অস্ট্রেলিয়া যাবেন। আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল সিডনিতে সামিটটি অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া থেকে তিন দিনের দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে যাবেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer