প্রকাশিত: ১৯/১১/২০১৯ ৯:২১ পিএম

ভারতের চিকিৎসা গবেষণা কাউন্সিল (আইসিএমআর) পুরুষের জন্য বিশ্বে প্রথমবারের মতো জন্মনিরোধক ইনজেকশনের সফল পরীক্ষামূলক কার্যক্রম চালিয়েছে। জন্মনিরোধক এই ইনজেকশন অপেক্ষায় রয়েছে বাণিজ্যিকভাবে বাজারে আসার জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদনের জন্য। খবর হিন্দুস্থান টাইম’র।

ভ্যাসেকটমি ছাড়া এর আগে পুরুষদের জন্য ছিল না কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। ভারতে উদ্ভাবিত এই পুরুষের জন্মনিরোধক ইনজেকশনের কার্যকাল ধরা হয়েছে ১৩ বছর। নির্দিষ্ট সময় পার হওয়ার পর পুনরায় ফিরে আসবে পুরুষের সন্তান জন্মদানের ক্ষমতা।

আইসিএমআরের উর্ধ্বতন গবেষক ডা. আরএস শর্মা জানান, ৩০৩ জন স্বেচ্ছাসেবকের ওপর সফলভাবে গবেষণা শেষ করা হয়েছে। প্রোডাক্টটি এখন বাজারে আসার অপেক্ষায় আছে চূড়ান্ত অনুমোদনের। গবেষণাকালীন সময়ে প্রোডাক্টির রেকর্ড করা হয়েছে ৯৭.৩ শতাংশ সাফল্য।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রেও পুরুষের জন্মনিরোধক নিয়ে একটি গবেষণা চললেও সেই গবেষণার ফলাফল এখনও আলোর মুখ দেখেনি। একইভাবে ২০১৬ সালে যুক্তরাজ্যেও পুরুষের জন্মনিরোধক আবিষ্কারের শুরু হয়েছিল ব্যাপারে গবেষণা। কিন্তু নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে পরে তা বন্ধ করে দেয়া হয়।

এক জরিপে দেখা যায়, শতকরা ৫৩.৫ শতাংশ ভারতীয় দম্পতিই ব্যবহার করে থাকেন কোনো না কোনো জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। এক্ষেত্রে জন্মনিরোধক কার্যক্রমের অধীনে আসেন ৩৬ শতাংশ নারী ও মাত্র ০.৩ শতাংশ পুরুষ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer