প্রকাশিত: ২৫/০১/২০১৭ ৯:২৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারীতে দীর্ঘ ১২ বছর পর অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনকে কেন্দ্র ২৪ জানুয়ারী (মঙ্গলবার) স্বাগত র‌্যালী করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।

ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুরের নেতৃত্বে অনুষ্ঠিত স্বাগত র‌্যালীটি বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ও বাজারের অলি-গলি প্রদক্ষিণ করে পূণরায় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্বাগত র‌্যালিতে অংশগ্রহন করেন ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মংথোয়াইলা মার্মা, যুবলীগ সাধারন সম্পাদক আবু জাফর, উপজেলা যুবলীগ সদস্য আবুল কালাম, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল কবির রাশেদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতিমোঃ শাহীন, ছাত্রনেতা মোর্শেদ,এস,এন, কে রিপন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

স্বাগত র‌্যালি শেষে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বুধবার অনুষ্ঠিত যুবলীগের সম্মেলনকে সফল ও স্বার্থক করতে যথাসময়ে দলীয় নেতাকর্মীদের উপস্থিতি সহ সকলের সহযোগীতার পাশাপাশি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...