প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ১০:০৬ পিএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদে ২০১৭-১৮ অর্থ বছরের ভিজিডির চাউল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল।

৭ ই মার্চ (মঙ্গলবার) বেলা ১২টার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৬৬০জন কার্ডধারী উপকারভোগীদের মাঝে জন প্রতি ৩০ করে জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের ৬০ কেজি চাউল বিতরনের মধ্য দিয়ে নুতন বছরের কার্যক্রম শুরু করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এস.এম সরওয়ার কামাল উপস্থিত লোকজনের মাঝে বলেন,বর্তমান সরকার অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে সচ্ছলতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। সরকারের দেওয়া এসব চাউল গুলো সঠিক ভাবে ব্যবহার করে জন সাধারণ যেন উপকৃত হয় এটাই সরকারের মূল লক্ষ্য ও উদ্যেশ্য। পাশা পাশি এসব চাউল যেন, কোন দোকান পাটে বিক্রি না করে। সে বিষয়ে সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান সজল,বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম,প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন,সাবেকুন্নাহার,ইউপি সচিব আবু হানিফ রাজু,ইউপি সদস্য আবু তাহের,নুরুল আজিম,আনোয়ার সাদেক,আবুল হোসেন ,নুরুল আজিম-২ ,আব্দুর রহিমপ্রমুখ।

বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম কোম্পানী বলেন,নতুন ভাবে ২০১৭-১৮ অর্থ বছরে ৬৬০ জন উপকারভোগী কার্ডধারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাউল পাবেন । তিনি আরো বলেন,এই সুবিধা ২৪ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারের ৩৯৮জন এপিবিএন সদস্যকে বদলী

মাদক সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে কর্মরত ৩৯৮জন এপিবিএন সদস্যকে একযোগে বদলী করা হয়েছে। বাংলাদেশ পুলিশ আর্মড ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...
Single Page Footer