প্রকাশিত: ২১/০১/২০১৮ ৮:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:৪৫ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

পরিবেশ ধ্বংস করে পাথর আহরণ ও পাচার চলছে দীর্ঘ দিন ধরে। গহীন অরণ্য বন জঙ্গল বলেই প্রশাসন এবং সংশ্লিষ্ট বন বিভাগ ও পুলিশ কোন রখম খবর পায় না। এতে অসাধু ব্যবসায়ীরা পরিবেশ ধ্বংস করে প্রতিনিয়ত পাথর আহরণ ও পাচার করতে থাকে অনুমোতিপত্র ছাড়াই। গত শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকা থেকে পাথর বোঝাই ১টি ট্রাকসহ ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এসময় আরো ৭টি পাথর বোঝাই ট্রাক পালিয়ে যায়। তবে আটককৃতরা জব্দকৃত ট্রাকের চালক ও হেলপার কিনা এবং তাদের নাম জানাতে পুলিশ অপারক বলে আটককৃতদের নাম ঠিকানা জানা যায়নি।

পুলিশ জানায়, ইউনিয়নের রাঙ্গাঝিরি-কাগজিখোলা সড়ক দিয়ে ট্রাক যোগে পাথর পাচারের খবর পেয়ে স্থানীয় বাইশারী তদন্ত কেন্দ্রের এএসআই ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালায় একদল পুলিশ। খবর পেয়ে ৭টি ট্রাক পালিয়ে গেলেও পাথর বোঝাই ট্রাকাট আটক করতে সক্ষম হয়। এসময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

এলাকাবাসী সূত্রে জানাযায়, দীর্ঘ দিন ধরে চকরিয়া উপজেলার তিন প্রভাবশালী ব্যক্তির সেন্ডিকেটে পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিয়ত অবৈধ ভাবে পাথর উত্তোলন করে আসছে। এসব সেন্ডেকেটে রয়েছেন চকোরিয়ার গিয়াস উদ্দীন, হুমায়ুন চৌধুরী ও ডুলহাজারার ভূট্টো সাওদাগর। এই সেন্ডিকেটের মধ্যে ভূট্টো সাওদাগর শ্রমিকদের নিয়ে উত্তোলনের দায়িত্বে ছিলেন। অন্য দুই জন অর্থ জোগানে ছিলেন। এই সেন্ডিকেটের সদস্যরা বড় অংকের টাকা নিয়ে স্থানীয় এক সরকার দলের নেতা দিয়ে তকদির চলাছে বলেও জানান।

পাথর ভর্তি ট্রাকসহ ব্যক্তি আটকে কথা করে স্বীকার করে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসা জানান, অভিযান চালিয়ে পাথর বোঝাই গাড়িটি আটক করা হয়েছে। তবে যে দুই জন শ্রমিক আটক করা হয়েছে তারা এই জব্দ মালের স্বাক্ষী হিসেবে থানায় জিম্মায় আছেন। তবে এদের নাম দেয়া যাবেনা আর জব্দ পাথরের সঠিক মালিকের নাম এখনো পাওয়া যায়নি। সঠিক কাগজপত্র দেখাতে পারলে পাথর সহ গাড়ীটি ছেড়ে দেওয়া হবে। যদি বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...