প্রকাশিত: ২৮/০৮/২০১৭ ৬:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:২৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমার আরাকান রাজ্যের (রাখাইন স্টেট) বিরোধপুর্ণ এলাকার সীমান্তে সামরিক হেলিকপ্টার ও জাহাজ যাতায়াত করছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার (২৬ আগস্ট) এবং রবিবার (২৭ আগস্ট) বিকালে মিয়ানমার আরাকান রাজ্যের (রাখাইন স্টেট) বিরোধপুর্ণ উত্তরাঞ্চলীয় এলাকায় হেলিকপ্টার যাতায়াত করেছে। বাংলাদেশের সীমান্ত এলাকায় বসবাসকারী প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন।

মিয়ানমার থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা সাংবাদিকদের জানান, সামরিক হেলিকপ্টারটি মিয়ানমার উত্তরাঞ্চলীয় এলাকায় একটি ক্যাম্পে নামে। ঘন্টা দেড়েক পর আবার চলে যায়। হেলিকপ্টারটি চলে যাওয়ার পর মিয়ানমার সেনারা নির্যাতন আরও বৃদ্ধি করেছে।

সেন্টমার্টিনদ্বীপে ইউনিয়ন পরিষদ, কোস্টগার্ড ও নৌ বাহিনীর বরাত দিয়ে মাইকিং করে সাগরে মাছ ধরার ট্রলার সমূহ যেতে নিষেধ করা হয়েছে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরা বন্ধ থাকবে বলে মাইকে প্রচারণা চালানো হয়।

এ তথ্য নিশ্চিত করে সেন্টমাটিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান, সেন্টমার্টিনের দক্ষিণে মিয়ানমারের মেরুল্লা ও হাইসসুরাতা এলাকায় ব্যাপক আগুনের লেলিহান শিখা দেখা গেছে। বঙ্গোপসাগরে দেখা গেছে মিয়ানমার নৌ-বাহিনীর ৩টি জাহাজ। এ কারণে কোন মাছ ধরা নৌকাকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনের দক্ষিণ ও পুর্বে না যেতে বলা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer