প্রকাশিত: ২১/০৩/২০২২ ৬:৫৭ এএম

দীর্ঘদিন পর বাংলা‌দে‌শসহ বি‌দেশি‌দের জন‌্য চালু হচ্ছে প‌বিত্র হজ। করোনার কার‌ণে গেল দু’বছর পূর্ণ প্রস্তুতি থাকা স‌ত্বেও সৌ‌দি সরকা‌রের নি‌ষেধাজ্ঞার কার‌ণে বাংলা‌দে‌শি হজযাত্রীরা হজ কর‌তে পা‌রেন‌নি। এবার ক‌রোনা প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হওয়ায় বাংলা‌দে‌শি হজযাত্রীদের হজে যে‌তে আর বাধা থাক‌ছে না। ত‌বে আগের মত বাংলা‌দে‌শি হজযাত্রীর কোটা পূর্ণ হ‌বে কি-না, সেটা নি‌য়ে এখনও অনিশ্চয়তা র‌য়ে গে‌ছে। আর কতজন বাংলাদেশ থে‌কে যে‌তে পার‌বেন, তা নির্ভর কর‌ছে সৌ‌দির সরকারের উপর।

তবে খুব শিগগিরই সৌদি হজ চালুসহ এ বিষ‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে বাংলা‌দেশ‌কে সিদ্ধান্ত জা‌নি‌য়ে দে‌বে। সৌ‌দি সরকা‌রের পক্ষ থে‌কে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানকে এমন আশ্বাসই দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানা গে‌ছে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হ‌জের বিষ‌য়ে অগ্রগ‌তি জান‌তে সৌ‌দি আরব সফর কর‌ছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

‌রোববার (২০ মার্চ) ধর্ম প্রতিমন্ত্রী সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টায় সৌদি আরব সরকারের হজ ও ওমরাহ বিষয়কমন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহের সঙ্গে জেদ্দাস্থ তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান ধর্ম প্রতিমন্ত্রী। এসময় সৌদি মন্ত্রী জানান, সৌদি আরব সরকারের পক্ষ হতে শিগগিরই এ বিষয়ে ডিক্রি জারি করা হবে।

সফররত ধর্ম প্রতিমন্ত্রী সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীকে জানান, করোনা মহামারি উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠিতব্য হজে অংশ গ্রহণ করার অভিপ্রায়ে বাংলাদেশের হজযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে।

তিনি বাংলাদেশের জন্য বরাদ্দকৃত কোটার পূর্ণ সংখ্যক হজযাত্রী পাঠানোর প্রস্তুতির বিষয়টি অবহিত করলে সৌদি হজমন্ত্রী জানান, আসন্ন সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনকালে যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী আরো জানান, ওমরাহ যাত্রীরা পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রীর আমন্ত্রণে জেদ্দায় ২১-২২ মার্চ অনুষ্ঠেয় ‘The Conference & Exhibition for Hajj and Umrah services: Transformation Towards Innovation’ শীর্ষক সম্মেলনে অংশ নে‌বেন। ২৫ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ‌্য, করোনা মহামারির কারণে এতদিন বাংলা‌দেশসহ বিদেশিদের হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয়নি সৌদি। মহামারি প‌রি‌স্থি‌তির উন্ন‌তি হওয়ায় কিছু‌দিন আগে ওমরাহ পাল‌নের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। গত বছরের ১০ আগস্ট থেকে বিদেশিদের সৌদি আরবে গিয়ে ওমরাহ করার অনুমতি দেয়। এরপর থে‌কে বাংলা‌দেশিরা ‌সৌ‌দি আর‌বে গি‌য়ে ওমরাহ পালন কর‌ছেন। দ্রুত সৌ‌দি সরকার হ‌জের বিষ‌য়ে সিদ্ধান্ত ‌দি‌লে চল‌তি বছর থে‌কে আবার চালু হ‌বে প‌বিত্র হজ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer