প্রকাশিত: ১০/০৪/২০১৮ ১২:৩৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ এএম

নিজস্ব প্রতিবেদক::

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আরও ষড়যন্ত্রের চেষ্টা হবে। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে। নেতা-কর্মীদের চোখ কান খোলা রাখতে হবে। সতর্কতার সঙ্গে কাজ করতে হবে’ গতকাল সোমবার দলের নেতাদের সঙ্গে আলাপে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। কোটা সংস্কারে আন্দোলনকারীদের সঙ্গে সফল বৈঠকের পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে নেতারা গণভবনে যান। সেখানে  তাঁরা বৈঠকের সামগ্রিক আলোচনা প্রধানমন্ত্রীর সামনে  তুলে ধরেন। ওবায়দুল কাদেরের সঙ্গে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল- আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক সহ নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রী বলেন, যৌক্তিক দাবি অবশ্যই বিবেচনায় করা হবে। কিন্তু ভিসির বাসায় হামলা করল কারা, এটা বের করতেই হবে।’

প্রধানমন্ত্রী বলেন ‘এটা কোটার আন্দোলন নয়, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র। যারা এতিমের টাকা আত্মসাৎ করেছে, যারা দুর্নীতি করেছে, তারাই এসব ষড়যন্ত্র করছে।’ আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এসব করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। আমাদের সতর্ক থাকতে হবে। ওরা অন্ধ, মরিয়া; সব কিছুই করতে পারে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, স্বল্পতম সময়ের মধ্যে যেন মূল হোতাদের খুঁজে বের করতে হবে।’ তিনি বলেন, ‘চোখ-কান খোলা রাখতে হবে।’

নেতারা এ প্রসঙ্গে উপাচার্যের বাসভবনে হামলার কিছু ঘটনা প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer