উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৯/২০২২ ৬:১৯ পিএম

বন্যাদুর্গত পাকিস্তানকে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্ব পরিমণ্ডলে ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, এমন আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তান।

স্মরণকালের ভয়াবহ এই প্রাকৃতিক এই বিপর্যয়ে পাকিস্তানের এক ততৃীয়াংশ এলাকা এখন পানির নিচে। বন্যাকবলিত দেশটির লাখ লাখ মানুষ অনাহারে-অর্ধাহারে যখন দিনাতিপাত করছে, তখন বাংলাদেশ ত্রাণ সহায়তার প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি পাকিস্তান।

বিজনেস স্ট্যান্ডার্ডসহ ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) প্রতিবেদন অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বন্যাকবলিত পাকিস্তানে মানবিক ত্রাণ সহায়তা তহবিলের অনুমোদন দেয়।

ওই দিন দেশটিতে ১০ টন বিস্কুট, ১০ টন ড্রাই কেক, পানি বিশুদ্ধকরণ ১০ হাজার ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, ৫ হাজার মশারি, ২ হাজার কম্বল ও ২ হাজার তাঁবু পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকার তহবিলের অনুমোদন দেয়া হয়।

খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান এখনও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ ও মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব গ্রহণ করবে কিনা সেটিই এখন দেখার বিষয়।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ ধরনের যেকোনো ত্রাণ সহায়তা পাকিস্তানের বৈশ্বিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে আশঙ্কায় পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বলে জানা গেছে।

দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের বরাতে পাকিস্তানে এবারের বন্যায় ৪০ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...