প্রকাশিত: ০৪/০৩/২০১৯ ৮:০৭ এএম

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের অবাধে প্রবেশে সীমান্ত উন্মুক্ত করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। শুক্রবার জাতিসংঘ থেকে এ আহ্বান জানানো হয়। খবর আনাদলু

এর আগে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহিদুল হক জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানান, বাংলাদেশ অতিরিক্ত শরণার্থীর চাপ সামলাতে পারছে না। অভিযুক্ত মিয়ানমার শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে পলায়নরত মিয়ানমারের রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে।

আন্তর্জাতিকভাবে নিউইয়র্কে জাতিসংঘের প্রধান কার্যালয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, এটা গুরুত্বপূর্ণ যে ঢাকা শরণার্থীদের ঢুকতে অনুমতি অব্যাহত রাখা।

তিনি বলেন, বাংলাদেশ বিশ্ময়করভাবে জাতিগত নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের সমর্থন দিয়েছে। সংকটের সময় পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য এটা নিরাপদ স্বর্গ।

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের আগস্ট মাসে রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতনের সময় সাড়ে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে। এর বেশিরভাগ নারী ও শিশু।

কানাডা ভিত্তিক অনটারিও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ওআইডিএ) তথ্যমতে, ২৪ হাজারের বেশি রোহিঙ্গাদের হত্যা করেছে মিয়ানমারের সরকারি নিরাপত্তাকর্মীরা।

প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ১৮ হাজার রোহিঙ্গা নারী ও কিশোরী ধর্ষিত হয়েছে মিয়ানমারের সেনা ও পুলিশের দ্বারা। এ ছাড়া ১ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বাড়িতে আগুন ও ১ লাখ ১৩ হাজার বাড়ি ভাঙচুর করা হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer