প্রকাশিত: ২৩/১১/২০২০ ৯:১৩ এএম

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ দেখিয়েছে সৌদি আরব।

রোববার (২২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ ব‌্যক্ত করেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি জানান, সৌদি আরবের সরকার ও বেসরকারি বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে, আরামকো, আকওয়া পাওয়ার, আলফানার গ্রুপ, ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন (ইডি), রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি), দায়েলিম কেএসএ, আলজুমাইরাহ গ্রুপ ইত্যাদি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশের সঙ্গে করা বিভিন্ন চুক্তি বাস্তবায়নে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা চান সৌদি আরবের রাষ্ট্রদূত। ড. মোমেন এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।

সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করেন সৌদি রাষ্ট্রদূত।

পররাষ্ট্রমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান এবং ২০২২ সালের মার্চ মাসে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...