উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৮/০৪/২০২৫ ৯:৪২ এএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।
বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রদূত সাইদা শিনিচি উখিয়া উপজেলার হাকিমপাড়া ১৪ নম্বর শরনার্থী ক্যাম্পে অবস্থিত ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট পরিচালিত স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিদর্শন করেন।

পরে মতবিনিময়কালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় জাপান বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে জাপান রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।
মতবিনিময়কালে রাষ্ট্রদূত স্বাস্থ্য সেবা কেন্দ্রের ডাক্তার ও কর্মকর্তাদের রোহিঙ্গা শরনার্থীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে কথা বলেন এবং তাদের জীবন যাপন নিয়ে খোঁজ খবর নেন।
এসময় জাপান দূতাবাসের প্রথম সচিব ও অর্থনৈতিক সহযোগিতা বিভাগের প্রধান কারাসাওয়া শিনজু কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এর নির্বাহী পরিচালক মোঃ গোলাম মোস্তফা, নির্বাহী সদস্য ডা ওমর শরীফ ইবনে হাসান প্রোগ্রাম সমন্বয়কারী হাসি চাকমা, সাদিয়া সামাদ, শাহাদাত হোসেন ডা মোঃ নাজমুল প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট সূত্র জানিয়েছে, জাপান দূতাবাস ও জাপান প্ল্যাটফর্মের সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট এবং কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি এই স্বাস্থ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ২০১৭ সাল থেকে রোহিঙ্গা জনগণের জন্য জরুরি স্বাস্থ্যসেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টিকর খাবারের প্যাকেট বিতরণ এবং জনস্বাস্থ্য প্রচারণা পরিচালনা করে আসছে। এ পর্যন্ত এই কেন্দ্র ৭ লাখেরও বেশি রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা দিয়েছে।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...