প্রকাশিত: ২৯/০৩/২০২০ ৫:১৪ পিএম

গত দুই দিনে বাংলাদেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বা মৃত্যুর কোনো খবর দেয়নি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এই ভাইরাসে বিশ্বে রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। কিন্তু দেশে গত ৮ মার্চ প্রথম শনাক্তের পর ২২ দিনে আক্রান্ত হয়েছেন মাত্র ৪৮ জন।

সরকারের উদ্যোগের কারণেই মানুষ এই ভাইরাসে কম সংক্রমিত হচ্ছে বলে দাবি করেছেন স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার দুপুর ১২টার দিকে মহাখালীতে আইইডিসিআরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে অনলাইনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা নিজেদের উদ্যোগে দুই মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। আমাদের উদ্যোগটি কাজে লেগেছে। পৃথিবীর সাথে তুলনা করলে বাংলাদেশ এখনো অনেক ভালো আছে।

যদিও অনেকের অভিযোগ, যথেষ্ট পরিমাণ পরীক্ষা করা হচ্ছে না বলে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সঠিক সংখ্যা জানা যাচ্ছে না।

এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘অনেক হাসপাতালে পরীক্ষা করার ব্যবস্থা থাকলেও সেখানে মানুষ পরীক্ষা করতে যাচ্ছে না, যা ইঙ্গিত করে যে বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কম। চট্টগ্রামে যেই কেন্দ্রে পরীক্ষা করা হচ্ছে সেখানে গত চার পাচদিনে ৫-৭ জনও পরীক্ষা করতে আসেনি। কক্সবাজারের পরীক্ষা কেন্দ্রে এখন পর্যন্ত কেউ পরীক্ষা করতে আসেনি।’

জাহিদ মালেক আরও বলেন, ‘অনেকে বলছে আমাদের দেশে সংখ্যা এত কম কেন? ভাইরাস সংক্রমণের সংখ্যা কম হলেই তো আমাদের খুশি হওয়া উচিত।’

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer