প্রকাশিত: ৩০/০৯/২০১৯ ৯:২৬ এএম

শিগগিরই বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণ করবে সৌদি সরকার। এসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের ব্যয় হবে ২০ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬৮ কোটি টাকা।
রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের চার্জ দ্যা অ্যাফেয়ার্স হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাতকালে এ তথ্য জানান।

হারকান হুয়াইদাহ বিন শুয়াইয়াহ প্রতিমন্ত্রীকে জানান, ইতোপূর্বে দেয়া প্রতিশ্রুতি মোতাবেক ২০ মিলিয়ন ডলার ব্যয়ে বাংলাদেশে আটটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে চায় সৌদি সরকার। প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশের যে আটটি স্থানে মসজিদ নির্মাণ করা হবে সেসব স্থান সরেজমিন পরিদর্শন করার জন্য একটি টিম আগামী অক্টোবরের শেষ সপ্তাহ নাগাদ বাংলাদেশ সফর করবে।

সাক্ষাতকালে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশে সৌদি সরকারের মসজিদ নির্মাণের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সৌদি সরকার কর্তৃক বাংলাদেশে মসজিদ নির্মাণ নিঃসন্দেহে একটি আনন্দের বিষয়।

তিনি বলেন, বাংলাদেশ এরইমধ্যে নিজস্ব অর্থায়নে সারা দেশে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সময়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মুসলিম উম্মার কল্যাণে সৌদি সরকারের সব প্রচেষ্টার সঙ্গে থাকবে বাংলাদেশ।

সাক্ষাতকালে ধর্ম সচিব মো. আনিছুর রহমান, অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সচিব এবিএম আমিন উল্লাহ নুরী এবং সৌদি এম্বাসেডর কার্যালয়ের পরিচালক খালেদ আল ওতাইবি উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...
Single Page Footer