প্রকাশিত: ২০/০২/২০২১ ৮:০৭ পিএম

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সুগভীর করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের পরিচয়পত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণের সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাস শনিবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

প্রেসিডেন্ট বাইডেনের ১৭ ফেব্রুয়ারি (বুধবার) স্বাক্ষরিত আনুষ্ঠানিক গ্রহণপত্রে নতুন রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানান এবং দু’দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুগভীর করতে একযোগে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের আশাবাদ ব্যক্ত করেন।

চলমান কোভিড-১৯ মহামারি পরিস্থিতি বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার নতুন রাষ্ট্রদূতের প্রেসিডেন্টের কাছে সরাসরি পরিচয়পত্র উপস্থাপনের প্রথাগত আনুষ্ঠানিক আয়োজন থেকে বিরত থাকছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer