প্রকাশিত: ২২/১১/২০১৭ ১২:১১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৪ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তুতি নিচ্ছি। এক ভিডিওবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মানুষকে যিশুর পুনর্মিলন, ক্ষমা ও শান্তির বাণী শোনানোর অপেক্ষায় আছি।

মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে পোপের ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়।

বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা জানাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব।’

বাংলাদেশ সফরের আগে শুভেচ্ছা জানিয়ে দেওয়া ওই ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন পোপ ফ্রান্সিস।

বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বাংলাদেশের কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপদের সাক্ষাৎ দেবেন পোপ ফ্রান্সিস। তাছাড়া একটি নাগরিক সমাবেশেও অংশগ্রহণ করার কথা রয়েছে তার।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...