প্রকাশিত: ১০/০৭/২০২১ ৮:১৫ এএম

আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল ম্যাচ মানে বাংলাদেশে তুমুল উত্তেজনা। চলমান কোপা আমেরিকা নিয়ে ঢাকা পোস্ট বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলিয়ান রাষ্ট্রদূতের সাক্ষাৎকার নিয়েছে। আর্জেন্টিনার দূতাবাস বাংলাদেশে নেই।

ভারতের নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাসের সঙ্গে ঢাকা পোস্ট যোগাযোগ করেছে চলমান কোপায় বাংলাদেশের উত্তেজনা সম্পর্কে। নয়াদিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাস ঢাকা পোস্টের চাহিদার প্রেক্ষিতে একটি প্রেস নোট দিয়েছে চলমান কোপা ও বাংলাদেশের উন্মাদনা নিয়ে।

আর্জেন্টাইন দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উন্মাদনা সম্পর্কে তারা যথেষ্টভাবে জ্ঞাত। ফাইনালে তারা বাংলাদেশের আকুণ্ঠ সমর্থন চেয়েছেন।

ADVERTISEMENT

দিল্লিস্থ আর্জেন্টাইন দূতাবাস লিখেছে, ‘আমরা জানি বাংলাদেশে অসংখ্য আর্জেন্টাইন সমর্থক মেসি ও নেইমারের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে রয়েছে। আর্জেন্টাইন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের শুভেচ্ছা। অনুগ্রহ করে, উপভোগ করবেন সুন্দর খেলা।’

বাংলাদেশের সমর্থকদের শুভেচ্ছা পাশাপাশি নিজ দলের প্রতিও শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘বাংলাদেশের নাগরিকবৃন্দকে আনন্দের সাথে জানাচ্ছি যে, আর্জেন্টিনা কোপা আমেরিকার ফাইনালে উঠেছে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের ম্যাচটি সুপার ক্ল্যাসিকো আখ্যা দিয়ে দূতাবাস লিখেছে, আমরা ফুটবল ভালোবাসি এর উত্তেজনা ও সৌন্দর্য্যের চূড়ান্ত বিকাশে। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ মাঠে দেখবে।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ব্রাজিলের দ্বৈরথ নিয়ে জেলা পর্যায়ে মারামারি-হাতাহাতির নিউজ আর্জেন্টাইন গণমাধ্যমে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer