প্রকাশিত: ১৯/১২/২০১৭ ৮:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৩ এএম

উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আবারো বিদেশে অভিবাসন সুবিধা নেয়ার চেষ্টা করছে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা। বিশেষ করে সৌদি আরবে নারী শ্রমিক হিসাবে যাওয়ার প্রবণতাই বেশি। মিথ্যা পরিচয়ে যাওয়া এসব রোহিঙ্গাদের কারণে বিভিন্ন দেশে প্রকৃত বাংলাদেশিরা অভিবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। শুধুমাত্র রোহিঙ্গাদের এ ধরণের সুবিধা দিতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে ৫৫২ জন দালাল। এ অবস্থায় জরুরী পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে আরো বেশি কঠোর হওয়ার কথা বলছে পুলিশ প্রশাসন।

গত কয়েকদিন আগে গৃহপরিচারিকার ভিসায় সৌদি আরব যাওয়ার ঠিক আগ মুহূর্তে জনশক্তি অধিদপ্তরে আটক হয় সেতারা বেগম এবং নাজিবাহ বেগম শিউলি নামে দু’রোহিঙ্গা নারী। তারা বাংলাদেশি হিসাবে শুধুই যে পাসপোর্ট তৈরি করেছিলো তাই নয় ভিসাসহ সব কাগজ-পত্র তৈরি করে ফেলে। পরবর্তীতে তাদের কক্সবাজারের উখিয়ায় বসবাসরত পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি পাসপোর্ট দু’টিও বাতিল করা হয়।

সেতারা ও শিউলির মতো অনেক রোহিঙ্গাই বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ চলে যাচ্ছে। স্থানীয় তথ্য অনুযায়ী গত এক দশকে অন্তত আড়াই লাখ রোহিঙ্গা সৌদি আরব ও মালয়েশিয়া চলে গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েও রোহিঙ্গাদের ক্যাম্প ছাড়ার প্রবণতা রোধ করা যাচ্ছে না।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশী পাসপোর্টধারী রোহিঙ্গাদের অপরাধ প্রবণতার কারণে বিদেশের মাটিতে প্রকৃত বাংলাদেশীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে।

এ অবস্থায় রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট পাওয়া ঠেকাতে জরুরী পাসপোর্ট পাওয়ার বিধান কঠোর করার সুপারিশ করছেন চট্টগ্রাম বিভাগের শীর্ষ এই পুলিশ কর্মকর্তা।

চলতি বছরের প্রথম ১১ মাসে বাংলাদেশ থেকে ১ লাখ ১৩ হাজার নারী শ্রমিক বিদেশ গেছে। এর মধ্যে সৌদি আরবে গৃহ পরিচারিকা হিসাবে গেছে ৭৬ হাজার । আর চট্টগ্রাম থেকেই নারী শ্রমিক বিদেশ গেছে ১ হাজার ৩শ ৮৭ জন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...