উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১০/২০২২ ৩:১৯ পিএম

একটি রেস্টুরেন্টে ছাত্রজীবনে ওয়েটার ছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার আগে যুক্তরাজ্যের সাউদাম্পটনে অবস্থিত বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেছেন তিনি। তখন কিশোর বয়সী ছিলেন ঋষি। খবর বাংলানিউজের।

স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আনন্দের কাজ ছিল না। ওই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে কাজটি পাওয়া আশ্চর্যজনক বিষয় ছিল। জানা গেছে, ঋষি সুনাক যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক বাংলাদেশি কুটি মিয়া।

তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। যা এখন যুক্তরাজ্যে প্রসিদ্ধ। ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন, সুনাক গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি। গত সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ৪২ বছর বয়সী ঋষি সুনাক ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী। মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...