প্রকাশিত: ১৩/১০/২০২০ ১০:২৮ পিএম

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী মঙ্গলবার মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে মদিনার গভর্নর বাংলাদেশি অভিবাসীদের দক্ষতা ও সততার জন্য প্রশংসা করেন।

গভর্নর বলেন, বাংলাদেশি অভিবাসীরা সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অভিভাবক হিসেবে বাংলাদেশি অভিবাসীদের দেখাশুনা করা তার দায়িত্ব বলে গভর্নর উল্লেখ করেন।

গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান আরও জানান, মদিনায় বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের জন্য কোম্পানির অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক কম্পাউন্ড তৈরি করা হচ্ছে, যেখানে সুন্দর পরিবেশের পাশাপাশি উন্নত মানের খাবার ও বিনোদনের ব্যবস্থাও থাকবে।

বাংলাদেশী অভিবাসী শ্রমিকরা পরিবার পরিজন ছেড়ে দূর পরবাসে বসবাস করছে তাদের এ ত্যাগের কথা উল্লেখ করে গভর্নর বলেন, সৌদি আরবে তাদের অবস্থানকে আরো সহজ ও আরামদায়ক করার বিষয়ে তিনি আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন। তিনি বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ ভাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয় তুলে ধরে বলেন, বাংলাদেশ তার হৃদয়ে রয়েছে।

আরো পড়ুন : সুন্দরবন স্কয়ার মার্কেটে ৭ দোকানে ১৩ লাখ টাকা জরিমানা

বৈঠকে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করার জন্য রাষ্ট্রদূত মদিনার গভর্নরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাষ্ট্রদূত করোনাকালীন বাংলাদেশি অভিবাসীদের চিকিৎসা প্রদান ও জরুরি খাদ্য সাহায্য প্রদানের জন্য গভর্নরকে আন্তরিক ধন্যবাদ জানান। এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রাষ্ট্রদূতকে গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান তার কার্যালয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer