প্রকাশিত: ১২/০৬/২০২১ ৫:১৫ পিএম , আপডেট: ১২/০৬/২০২১ ৫:১৫ পিএম

করোনাভাইরাসের কারণে এবারও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারছেন না।

শনিবার (১২ জুন) আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে করোনাভাইরাসের বিধিনিষেধের কারণে এবারও বিদেশিরা হজে যাওয়ার সুযোগ পাচ্ছে না।

সৌদি আরব সরকার এবারও শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এ বছর সর্বমোট ৬০ হাজার ব্যক্তি হজ করতে পারবেন।

সৌদি সরকার জানিয়েছে, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত। সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নেবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয়।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer