হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৩/০২/২০২৫ ৭:৪১ পিএম

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেছেন, শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের ভূমিকা রাখার আহবান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুস্থ স্বাস্থ্য কেন্দ্র( ডিএসকে) আয়োজনে সাংবাদিকদের কর্মদক্ষতা বিষয়ক শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু ও নারী অধিকার সুরক্ষায় সাংবাদিকদের কর্মশালায় কলম হোক হাতিয়ার” এই প্রতিপাদ্য নিয়ে স্যাটেলাইট টিচারস ট্রেনিং সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন ও দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনকিলাব পত্রিকার কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক সারেক, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এর সিনিয়র সাইকোলজিস্ট সোয়াইব হোসেন, সোশ্যাল কোহিশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক টেকনিক্যাল ম্যানেজার শফিকুল ইসলাম, কমিউনিকেশন অফিসার অমিত সরকার, মনিটরিং অফিসার কাজী মাহফুজুর রহমান, আইটি অফিসার রিয়াজ উদ্দিন, আসমা বেগম, ফাইজা সাদিয়া, উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ, সাবেক সহ-সভাপতি হুমায়ুন করি জুশান, গফুর মিয়া চৌধুরী, উখিয়া নিউজ ডটকমের সম্পাদক ওবাইদুল হক চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকতা পেশা হিসেবে কিছু সক্রিয়তা বা চ্যালেঞ্জ রয়েছে। শিশু ও নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র জনমত গঠনে ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, গণমাধ্যম জনগণের কথা বলে। জনসচেতনতা ও জনমত গঠনে সংবাদপত্র কাজ করে থাকে। সাংবাদিকরা মানসম্পন্ন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শিশু ও নারীর সুরক্ষা এবং গণতন্ত্রের ধারা সুসংহত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...