প্রকাশিত: ১৬/০৩/২০১৮ ১:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৩ এএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৮ লাখ ২ হাজার ৮২৬ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার এবং একজনকে আটক করা হয়।টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার বড় চালান আসছে— এমন তথ্যের ভিত্তিতে রাতে নদীতে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল।

তিনি জানান, এক পর্যায়ে মিয়ানমার থেকে আসা দু’টি নৌকাকে ধাওয়া করলে পাচারকারীরা নৌকা থেকে লাফিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া নৌকা দুটিতে থাকা বস্তার ভেতর ১৮ লাখ দুই হাজার ইয়াবা পাওয়া যায়।

এছাড়া সকালে দমদমিয়ার একটি চেকপোস্ট থেকে ৮২৬ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer