প্রকাশিত: ১৩/০২/২০১৯ ৯:৪০ এএম

বসন্ত
আশু বড়ুয়া

শীতের রুক্ষতা পেরিয়ে এলো
ঋতুরাজ বসন্ত,
জেগেছে প্রকৃতি সবুজের ভরা
লাগছে প্রাণবন্ত।

পাতা হারানোই গাছে গজিয়েছে
সবুজ পাতার ঝাঁক,
রুক্ষতার শেষে যেন ভেঙ্গেছে
অাজ প্রকৃতির রাগ।

নতুন ভোরের সূর্যের মতোই
গাছে ফুটেছে পলাশ কৃষ্ণচূড়া,
বাসন্তি সাজে সাজেই রমনী
মাথায় দিয়ে ফুলের তোড়া।

ফুলের সুবাসে মৌমাছি গুলোই
এদিক ওদিক ঘুরে,
পাখির ডাকেই কোলাহলে
ঘুম ভেঙ্গে যায় ভোরে।

ভোর পেরিয়েই যখন একটু
বেলা গড়িয়েই যায়,
মধুর কন্ঠে কোকিল গুলোই
গান গেয়ে বেড়ায়।

গানের সুরেই মন গলে যায়
দুরে সরে ক্লান্ত,
নানা অায়োজনে করলাম বরণ
ঋতুরাজ এই বসন্ত।

পাঠকের মতামত

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...

ভুল হোক ফুল

আমাদের এই ছোট্ট জীবনটার পুরোটাই হচ্ছে শিক্ষা ক্ষেত্র।যত সময় যাচ্ছে, ততই যেন আমরা নতুন বিষয় ...
Single Page Footer