প্রকাশিত: ২০/০৯/২০১৭ ৭:৫৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৮ পিএম

বিবিসি ;;
ব্রিটিশ সরকার বলছে, মিয়ানমারের সেনাবাহিনীর সাথে তাদের একটি প্রশিক্ষণ কর্মসূচি তারা স্থগিত করেছে।
রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর বর্মী সেনাবাহিনীর অব্যাহত সহিংসতার মধ্যে ব্রিটেনের কাছ থেকে এই ঘোষণা এলো।
বর্মী সামরিক বাহিনীর সাথে এই প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবছরই হয়ে আসছে। এজন্যে ব্রিটেনের খরচ হয় বছরে তিন লাখ পাউন্ড।
এই কর্মসূচির আওতায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্মী সৈন্যদের প্রশিক্ষণের জন্যে অর্থ সাহায্য দিয়ে আসছে।
ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন, “রাখাইন রাজ্যে অব্যাহত সহিংসতা এবং তাকে কেন্দ্র করে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ব্রিটেন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এই সঙ্কটের গ্রহণযোগ্য কোন সমাধান না হওয়া পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত থাকবে।
ব্রিটিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়, “বর্মী সেনাবাহিনীর প্রতি আমরা আহবান জানাচ্ছি রাখাইনে সহিংসতা বন্ধ করে বেসামরিক সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে। সেখানে যাতে মানবিক ত্রাণ সাহায্য যেতে পারে তার জন্যেও সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে আহবান জানানো হচ্ছে।”
রাখাইনে নতুন করে সহিংসতা শুরু হওয়ার পর গত তিন সপ্তাহে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
জাতিসংঘ রাখাইনে বর্মী সেনাবাহিনীর এই হামলাকে তুলনা করেছে জাতিগত নিধন অভিযানের সাথে।

পাঠকের মতামত

 

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...