প্রকাশিত: ২৭/১১/২০১৭ ৮:১৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:২৭ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

বরিশাল নগরী থেকে  দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। আজ সোমবার বিকেলে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন উখায়িা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মো. ইয়াসিন (৩০), তারা বাবা মো. সোলায়মান ও মার নাম হামিদা বেগম। অপরজন হলেন মো. হামেদ আলী(২৫)। তার বাবার নাম মো. দুদু মিয়া এবং মা লায়লা বেগম। তাদের বাড়ি মায়ানমারের বুচিং ডং এলাকায়।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, বিকেলে দুইজনকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ বাসস্টান্ড থেকে তাদেরকে আটক করে।

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা পুলিশকে জানান, উখিয়া ক্যাম্প থেকে মাছ শিকারের জন্য একটি মাছধরার ট্রলারে করে বঙ্গোপসাগরে গিয়েছিলেন। গতরাতে ওই ট্রলারটি পটুয়াখালীর মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে পৌঁছালে সেখান থেকে তারা পুনরায় উখিয়া ক্যাম্পে ফেরার জন্য বাসযোগে চট্টগ্রামে যাচ্ছিলেন।

 

ওসি আরো জানান, আটক দুইজন বিমান বন্দর থানার পুলিশ হেফজতে রয়েছেন।

পাশাপাশি উখিয়া থানায় এ দুইজনকে পাঠানো প্রক্রিয়া চালানো হচ্ছে। ইতিমধ্যে ওই থানার ওসি সঙ্গে  কথা হয়েছে। তারা আটক দুইজনকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করবে।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...