প্রকাশিত: ০৮/১১/২০১৭ ৯:০০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:২৬ এএম
মো রেজাউল করিম, ঈদগাঁও::
সদরের ঈদগাঁওতে বাংলাদেশের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ সফিউল আলম চৌধুরী বলেন – পাহাড়ের গাছগুলো সঠিক ভাবে রক্ষা করতে হবে, পরির্চচা করতে হবে, দেখভাল করতে হবে। বাগান যেন সুন্দর ভাবেই বেড়ে উঠতে পারে। একজন উপকারভোগীর মৃত্যুর পরও যেন পরর্বতী সময়ে তার ছেলে/মেয়ে, নাতী নাতনী ভোগ করতে পারে সে ভাবে সরকারি সম্পদ বনকে যত্ন করতে হবে। সবাইকে বন সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহবান জানান। তিনি ৮ নভেম্বর সকালে ভোমরিয়াঘোনাস্থ ঈদগাঁও রেন্জের সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরন অনুষ্টানে এসব কথা বলেন। ককসবাজার উক্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদের সভাপতিত্বে ও ঈদগড় রেন্জের রেন্জ কর্মকর্তা এমদাদুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আলী কবির। বক্তব্য রাখেন – ঈদগাঁও ইউপি চেয়ারম্যান হাজী ছৈয়দ আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – ঈদগাঁও রেন্জের রেন্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপকারভোগীদের পক্ষে বক্তব্য রাখেন – আমিন আবদুল্লাহ আজিজ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – সদরের সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেন, দক্ষিনের বন সংরক্ষক আবদুল হাই আজাদ সহ বিভিন্ন রেন্জের বনবিটের আওতাধীন বিপুল সংখ্যক উপকারভোগীবৃন্দ। উল্লেখ্য যে, দ্বিতীয় বারের মত ৭২জনকে ১৭লক্ষ ২৪ হাজার টাকার চেক বিতরন করা হয় বলে জানান মাজাহার।

পাঠকের মতামত

 

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...